• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভারতের আগ্রাসন কোনোভাবেই মেনে নেব না: বিএসপি মহাসচিব

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ ৪:১৬
আপডেট: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ ৪:১৬

966666669

ভারতের আগ্রাসন কোনোভাবেই মেনে নেব না: বিএসপি মহাসচিব

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মহাসচিব আব্দুল আজিজ সরকার বলেন, ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে আর আমরা তা মেনে নিবো, এটা হতে পারে না। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএসপি আয়োজিত আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও ভারতের মিডিয়ায় বাংলাদেশবিরোধী অবিরাম মিথ্যা প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।

সমাবেশে বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএসপি মহাসচিব বলেন, অবিলম্বে এই ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভারত আমাদের প্রতিবেশী, স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, এজন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। তার মানে এই নয় যে, ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে, যখন যেভাবে ইচ্ছা আমাদের আবেগ অনুভূতি নিয়ে খেলবে।

‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পূর্ব সতর্কতা ছাড়া বাঁধ ছেড়ে দিয়ে আমাদের দেশকে পানির নিচে তলিয়ে দিবে। আবার শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রাখবেন, সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করবে। এটা হতে পারে না। আমরা সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। কোনভাবেই আপনারা আমাদের উপর আগ্রাসন চালানোর চিন্তাও করবেন না।’

আব্দুল আজিজ সরকার বলেন, ভারতের কাছে থেকে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ কামনা করি। ভারত বাংলাদেশের সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। এই দেশের জনগণ আপনাদেরকে প্রভুর ভূমিকায় দেখতে চায় না। বড় প্রতিবেশী হিসেবে আপনাদের দায়িত্বও বেশি। দায়িত্বশীল আচরণ দেখতে চাই। মনে রাখবেন এদেশের জনগণ উগ্রতা, হঠকারিতা পছন্দ করে না। বাংলাদেশের মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান এক ও অভিন্ন।

দেশের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কারো উস্কানির ফাঁদে পা দেবেন না। যেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন না হয়। আমরা কোন উপনিবেশকে এদেশের মাটিতে দেখতে চাই না। ধর্মীয় উগ্রতার কারণে কোনভাবেই সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, সঞ্চালনা করন মোহাম্মদ ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাওলানা বাকি বিল্লাহ আল আজহারী, মো. মনির হোসেন, অতিরিক্ত মহাসচিব মো. আবুল কালাম আজাদ, যুগ্ম মহাসচিব মো. আসলাম হোসাইন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, ভারপ্রাপ্ত আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম অভি, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন, যুব বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান পায়েল।

আরও বক্তব্য রাখেন মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢালি কামরুজ্জামান হারুন, প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম মাহি, সহ-ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক লিজা আক্তার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহ আলম, মুন্সিগঞ্জ জেলা সভাপতি মো. আব্দুল বারী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হোসেন বতুল, সদস্য সচিব মোহাম্মদ আফসার উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক খলিফা মোহাম্মদ আহসান উল্লাহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com