• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঐতিহ্যবাহী জিকেপি ডিগ্রি কলেজের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা চাই- শুক্কুর মাহমুদ

প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ ৭:৩৩
আপডেট: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ ৭:৩৩

ঐতিহ্যবাহী জিকেপি ডিগ্রি কলেজের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা চাই- শুক্কুর মাহমুদ

স্টাফ রিপোর্টার

নগরীর শহরতলীর ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় শম্ভুগঞ্জের ঐতিহ্যবাহী জিকেপি ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক তুখোড় ছাত্রনেতা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক ও কোতোয়ালি থানা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব শুকুর মাহমুদ ববি।

সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে কলেজে গেলে কলেজের প্রিন্সিপাল ও শিক্ষকমন্ডলীরা কলেজের

নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছন ও শিক্ষক পরিষদের সাথে মতবিনিময় করেন আলহাজ্ব শুক্কুর মাহমুদ ববি।

পরে কলেজের অধ্যক্ষ শারমিন সুলতানার সঞ্চালনায় পরিচিতি পর্ব ও মতবিনিময় সভায় কলেজের সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। পরে কলেজের সকল শিক্ষকমন্ডলী ও কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

মতবিনিময় সভায় নবগঠিত এডহক কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা শুকুর মাহমুদ ববি বলেন, আমি এ এলাকার সন্তান আপনারাও এখানে যারা রয়েছেন শিক্ষকমন্ডলীরা অনেকেই এই এলাকার। আপনারা শিক্ষার উন্নয়নে ছাত্রছাত্রীদের মানোন্নয়নে কাজ করছেন ও করবেন।

তিনি আরো বলেন, কলেজের মানোন্নয়নে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমি আপনাদের সহযোগিতায় কলেজকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন সেটা রাখার দায়িত্ব আমার। তিনি দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চান।