• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চীনা রাষ্ট্রদূতের সাথে মঈন খানের নৈশভোজ

প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ ২:০০
আপডেট: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ ২:০০

চীনা রাষ্ট্রদূতের সাথে মঈন খানের নৈশভোজ

নিউজ ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সাথে নৈশভোজ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান।

শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির এই নেতার বাসায় এ নৈশভোজের আয়োজন করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডক্টর আব্দুল মঈন খানের বাসা সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নৈশভোজে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও দূতাবাসের উপ-রাষ্ট্রদূত এবং রাজনৈতিক প্রধান কর্মকর্তারা।