• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

খালেদা জিয়া আসিফ নজরুলকে যা বলেছিলেন

প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ ২:০১
আপডেট: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ ২:০১

IMG 9391

খালেদা জিয়া আসিফ নজরুলকে যা বলেছিলেন

নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গত নভেম্বরে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেই সময় সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও গণঅভ্যুত্থানসহ সমসাময়িক নানান বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
সোমবার আইন উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার একটি ছবি সংযুক্ত করে এক পোস্টে সেসব বিষয় তুলে ধরেছেন।

IMG 9392

ওই পোস্টে তিনি বলেন, চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই রকম একটা সময়ে আমি উনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষণ উনার বাসভবনে। বেগম জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান সবসময় তিনি খবর রাখেন দেশের।

খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগ সরকারের নির্যাতন প্রসঙ্গের কথোপকথন তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, ‘আমি উনার (খালেদা জিয়া) স্বাস্থ্যর কথা, হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি, তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই-এতো সাফার করলেন আপনি, শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার? তিনি একটু নিরব থাকেন। তারপর ম্লানকণ্ঠে বলেন, রাগ করে কি করবো বলেন! আল্লাহর কাছে বলি। আমি অবাকই হই। পনেরটা বছর কী জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন শেখ হাসিনা বেগম জিয়ার প্রতি (এবং একইসঙ্গে উনার দলের হাজার হাজার নেতা-কর্মীকে)! অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে।’

খালেদা জিয়ার প্রতি দোয়া প্রার্থনা করে আসিফ নজরুল বলেন, আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। আবার যেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে ভূমিকা রাখতে পারেন।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আগামীকাল মঙ্গলবার লন্ডন যাওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে কাল রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছেড়ে যাবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com