• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি

প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ ১:০৮
আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ ১:০৮

নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে আগামীকাল ০৭ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার রাত ৮ টায় তাঁর গুলশানের বাসা থেকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওয়ানা হবেন। তিনি রাত ৯ টায় বিমানবন্দরে পৌঁছবেন এবং রাত ১০ টায় রয়েল কাতার আমারি ‘ইয়ার এ্যাম্বুলেন্স’ যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

এ উপলক্ষে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোন বিঘ্ন না ঘটে।

এ বিষয়ে সকল নেতাকর্মী যথাযথভাবে নির্দেশনা মেনে চলবেন বলে আশা করা যাচ্ছে।