• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

বেঁচে থেকে শ্বাস নিতে পারাই বড় প্রাপ্তি: নুসরাত

প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ ১:৩৯
আপডেট: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ ১:৩৯

বেঁচে থেকে শ্বাস নিতে পারাই বড় প্রাপ্তি: নুসরাত

বিনোদন ডেস্ক

অভিনয়ের পাশাপাশি কখনো ব্যক্তিগত জীবন, আবার কখনো রাজনৈতিক কারণে আলোচনায় থাকেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। কিন্তু কোনো বিতর্কই যেন তাকে ছুঁতে পারে না তাকে। কোন মন্তব্যে কান না দিয়ে নিজের জগতেই মন দেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়— আপাতত নিজের জীবন নিয়েই ব্যস্ত নুসরাত জাহান। জন্মদিনেও স্বামী অভিনেতা যশের সঙ্গে একান্তেই সময় কাটালেন অভিনেত্রী।

জন্মদিনের এই বিশেষ দিনটি পালন করতে যশের সঙ্গে দুবাই বেড়াতে গেছেন অভিনেত্রী। তার জন্মদিনে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নুসরাতকে। আবার যশের তরফ থেকেও এসেছে সোহাগী পোস্ট।

তাই জন্মদিনের পরের দিন বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নুসরত লিখলেন— একরাশ কৃতজ্ঞতা নিয়ে আজ সকালে ঘুম থেকে উঠলাম। সত্যিই বেঁচে থাকতে পারা ও শ্বাস নিতে পারাই বড় প্রাপ্তি। ভাবতে পারা, জীবনকে উপভোগ করতে পারা ও ভালোবাসতে পারার মতো আর কী আছে।

একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন নুসরত। নীল-সাদা রঙের পোশাকের সঙ্গে হালকা প্রসাধনী ও চোখে কালো রোদচশমা। এই সাজেই দুবাইেয়ের কোনও এক রেস্তরাঁয় জন্মদিনের উদ্‌যাপন সেরেছেন তিনি। টেবিলে সাজানো রংবেরঙের কাপ কেক, পানীয় ও ক্রসাঁ। এই একই রেস্তরাঁ থেকে ছবি ভাগ করে নিয়েছেন যশও। দুবাইয়ের হোটেলের ঝলকও ভাগ করেছেন নুসরত। সন্ধের উদ্‌যাপনের জন্য তিনি বেছে নিয়েছিলেন আকাশি রঙের পোশাক। শুভেচ্ছা পেয়ে অভিনেত্রী লিখেছেন, “আমাকে যাঁরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের ধন্যবাদ। আমার প্রত্যেক শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ। আপনারা প্রত্যেকে আমার জন্মদিনকে বিশেষ করে তুলেছেন।”