• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে শর্টগান-কার্টিজ উদ্ধার

প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ ৩:৫৮
আপডেট: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ ৩:৫৮

ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে শর্টগান-কার্টিজ উদ্ধার

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ:  

ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে একটি দেশিয় শর্টগান ও তিন রাউন্ড কার্টিজ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে এ ঘটনায় অস্ত্র আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি মো: সফিকুল ইসলাম খান।

এর আগে এদিন ভোর রাতে নগরীর নাসিরাবাদ কলেজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মাল্টি সোহাগের বাসা থেকে এই অস্ত্র ও কার্টিজ উদ্ধার করা হয়।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফিকুল ইসলাম খান ঢাকাপোষ্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাল্টি সোহাগ বিষ্ফোরক মামলা’সহ তিনটি মামলার আসামি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে একটি দেশিয় শর্টগান ও তিন রাউন্ড কার্টিজ উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সোহাগ পালিয়ে গেছে। এ ঘটনায় সোহাগের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান।  


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com