• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে যুবদল : নয়ন

প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ ৮:৫১
আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ ৮:৫১

বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে যুবদল : নয়ন

জনতার আওয়াজ ডেস্ক

বৈষম্যবিরোধী রাষ্ট্র গঠনে কাজ করছে যুবদল জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

শুক্রবার (১৭ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে ‘ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’-এর ৫ম জাতীয় যুব কনভেনশনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নয়ন বলেন, গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর মধ্যে শক্তিশালী ঐক্য না থাকার কারণে ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছিল। বিশেষ করে সিভিল সোসাইটি, পেশাজীবী এবং বুদ্ধিজীবী মহল গণতান্ত্রিক আন্দোলনে রাজনৈতিক কর্মীদের সাথে ঐক্যবদ্ধ না হওয়ায় আওয়ামী লীগ তিনটি ভুয়া-অবৈধ-ডামি নির্বাচন করতে সক্ষম হয়েছে। কিন্তু আমি মনে করি চব্বিশের পরাজিত শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত আছে, এখানে সব পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অবাধ নির্বাচনে বাংলাদেশে যখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকার ৩১ দফার রূপরেখা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করবে এবং সেই পুনর্গঠনের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ইসলামী যুব আন্দোলনের সভাপতি নেছার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমসহ ইসলামী যুব আন্দোলন এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com