• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল

প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ ১১:০০
আপডেট: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ ১১:০০

বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল

বিনোদন ডেস্ক
বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী দর্শন রাভাল। দীর্ঘদিনের বন্ধু ধারাল সুরেলিয়ার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর নিশ্চিত করেছেন এই সংগীতশিল্পী নিজেই।

দর্শন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশন লিখেছেন, ‘আমার আজীবনের সেরা বন্ধু’। যেখানে স্ত্রীর সঙ্গে হাস্যজ্জল মুখে দেখা মিলেছে তার।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দর্শনের স্ত্রী একজন আর্কিটেক্ট। সে একজন প্রফেশনাল ডিজাইনার পাশাপাশি উদ্যেক্তা।

দর্শন রাভাল ভারতের জনপ্রিয় গায়ক। তার গাওয়া গানগুলো ‘সনম তেরি কসম’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘লাভযাত্রী’, ‘তেরা সুরুর’ গোটা ভারতে বেশ জনপ্রিয়। তার কণ্ঠের শ্রোতাপ্রিয় উল্লেখযোগ্য আরও গানের মধ্যে রয়েছে, ‘এক লাড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘মিত্রন’, ‘লাভ আজকাল’, ‘লুডো’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’, ‘রকি অর রানি কি প্রেমকাহানি’।

উল্লেখ্য, ২০১৪ সালে দর্শন কর্মজীবন শুরু করেন। রিয়েলিটি শো ইন্ডিয়াস র স্টার-এ অংশগ্রহণ করে প্রথম রানার আপ খেতাব পান। ২০২৩ সাল পর্যন্ত, তিনি হিন্দি, গুজরাটি এবং তেলুগুসহ বিভিন্ন ভাষায় বেশ কয়েকটি জনপ্রিয় গান প্রকাশ করেছেন।