• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি

প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ ৩:০৫
আপডেট: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ ৩:০৫

রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি

জনতার আওয়াজ ডেস্ক

রাজনীতিতে না গিয়ে কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপি কর্তৃক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সিইসি বলেন, “ভোটার তালিকা কার্যক্রমে সহযোগিতার জন্য আমরা ইউএনডিপির কাছে অনুরোধ জানিয়েছিলাম এবং তারা খুব দ্রুত সময়ে সহায়তা করেছে। আমরা পুরো নির্বাচনী প্রক্রিয়ায় তাদের সহযোগিতা চাই। আমাদের মতো তারাও একটি সুষ্ঠু নির্বাচন দেখতে আগ্রহী।”

অনুষ্ঠানে ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনের হাতে ১৭৫টি ল্যাপটপ, ২০০টি স্ক্যানার এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যবহারের জন্য ৪,৩০০টি ব্যাগ তুলে দেওয়া হয়।