• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ফেব্রুয়ারিতে পদোন্নতি পাচ্ছেন বঞ্চিত উপসচিবরা

প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ ৬:৩৪
আপডেট: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ ৬:৩৪

ফেব্রুয়ারিতে পদোন্নতি পাচ্ছেন বঞ্চিত উপসচিবরা

জনতার আওয়াজ ডেস্ক

আগামী ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পাবেন প্রশাসন ক্যাডার ব্যাতীত বাকি ২৫ ক্যাডারের ১৩ থেকে ২২ তম ব্যাচের বঞ্চিত উপসচিবরা। এছাড়া প্রশাসনের ২২ ব্যাচের কয়েকজন বঞ্চিত উপসচিবও একইসাথে পদোন্নতি পাচ্ছেন।

সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ ওবায়দুর রহমান।

নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব বলেন, আমরা ২৫ ক্যাডারের উপসচিবদের নিয়ে কাজ চলছে। ডিসেম্বরে তাদের পদোন্নতি দেবার কথা থাকলেও বিভিন্ন কাজের চাপে সেটি সম্ভব হয়নি। আমরা কাজ শুরু করেছি। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারীর তৃতীয় সপ্তাহের মধ্যে তারা পদোন্নতি পাবেন।

অতিরিক্ত সচিব বলেন, প্রশাসনের ২২ ব্যাচের কয়েকজন বঞ্চিত উপসচিব রয়েছেন তারাও এই ২৫ ক্যাডারের সাথে একযোগে পদোন্নতি পাবেন।

তিনি বলেন, প্রশাসনের ২৪ তম রেগুলার ব্যাচের পদোন্নতি নিয়েও কাজ চলছে। তারাও এদের সবার সাথে পদোন্নতি পাবে। সবমিলিয়ে ২৫ ক্যাডারের উপসচিবরা, ২২ তম ব্যাচের বঞ্চিত উপসচিবরা এবং ২৪ তম ব্যাচের উপসচিবরা একযোগে পদোন্নতি পাবেন।

এর আগে গত ৩ ডিসেম্বর এপিডি বলেন, প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫ ক্যাডারের মধ্যে পদোন্নতির পাওয়ার যোগ্য এমন উপসচিবদের নিয়ে আমরা কাজ করছি। এসএসবির যারা সদস্য রয়েছেন তারা আমাদের বলেছেন ‘এই কাজটি আগে ধরে শেষ করুন। যাদের এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) এবং ডিপি (ডিপার্টমেন্টাল প্রসেডিং) রয়েছে তারা পদোন্নতি পাবেন না। ১৯৪ জনের সবাই তো যোগ্য না। বিভিন্ন ধরনের রিপোর্ট আছে। যারা যোগ্য তাদের আমরা পদোন্নতি দেব। চেষ্টা করছি ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ শেষ করার।’

এদিকে প্রশাসন ব্যাতীত বাকি ২৫ ক্যাডারের উপসচিবদের পদোন্নতি ইস্যুতে নেতৃত্ব দেওয়া এক উপসচিবকে ওএসডি করা হয়েছে৷ এছাড়া সচিবালয়ের বাহিরে পোস্টিং দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে।