• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন আপাতত হচ্ছে না

প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ ১০:২৬
আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ ১০:২৬

খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন আপাতত হচ্ছে না

জনতার আওয়াজ ডেস্ক
যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার ঝুঁকিপূর্ণ হবে ভেবে আপাতত প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। লিভারের ওপর চাপ কমাতে ‘হিউম্যান সিরাম অ্যালবুমিন’ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় লন্ডন থেকে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এই তথ্য জানান।

মেডিকেল বোর্ডের ওই চিকিৎসক বলেন, গত সপ্তাহে ম্যাডামের নতুন কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল, এই সপ্তাহে অনেকটা সমাধান হয়েছে। তার শারীরিক পরিস্থিতি উন্নতি দিকে। তবে এখনো জটিলতা রয়েছে। এই অবস্থায় মাড্যামের সার্জারি হচ্ছে না। তার এই শারীরিক অবস্থায় লিভার প্রতিস্থাপন করা যাচ্ছে না। এটা খুবই সেনসেটিভ কাজ।

তিনি আরও বলেন, লিভার প্রতিস্থাপনের বিকল্প হিসেবে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হবে। এটি মানুষের রক্তের প্লাজমাতে সর্বাধিক প্রচুর প্রোটিন, এটি সিরাম প্রোটিনের প্রায় অর্ধেক গঠন করে। এটি লিভারে উৎপাদিত হয়। এটি দেওয়ার পর লিভারের ওপর চাপ পড়বে না।

এর আগে, খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।