• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঢাকা কলেজের অধ্যক্ষের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ ৭:০৫
আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ ৭:০৫

ঢাকা কলেজের অধ্যক্ষের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সঙ্গে ফুলেল শুভেচছা বিনিময় করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান ও সদস্য সচিব মিল্লাদ হোসেনের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় পিয়াল হাসান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিবাচক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকবে ছাত্রদল। কোনো ধরনের সহিংসতা প্রশ্রয় দেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবে ছাত্রদল।

মিল্লাদ হোসেন বলেন, বিগত সময়ে শত জুলুম, নির্যাতন সহ্য করেও শিক্ষার্থীদের পাশে ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। আগামীতেও শিক্ষার্থীদের পাশে থাকবেন নেতাকর্মীরা। সেইসঙ্গে নানা ধরনের শিক্ষামূলক কর্মসূচি কার্যক্রম পরিচালনা করবে ছাত্রদল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com