• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

তথ্য কমিশনার পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ

প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ ৮:৩৯
আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ ৮:৩৯

তথ্য কমিশনার পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ

জনতার আওয়াজ ডেস্ক
গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে তার পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি।

সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সম্মুখে তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার মাসুদা ভাটির “গুরুতর অসদাচরণ”-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ১৬ দফা (৬) তৎসহ তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৬(১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি মাসুদা ভাট্টিকে তাঁর পদ থেকে অপসারণ করেছেন।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ মেয়াদে ২০২৩ সালের আগস্ট মাসে অবসরপ্রাপ্ত বিচারক শহীদুল আলমের সঙ্গে সাংবাদিক মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

কিছুদিন আগে মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠায় সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল।তার দশ দিনের মাথায় সরিয়ে দেওয়া হলো তাকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com