• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন পদে বড় রদবদল

প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ ৪:২৫
আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ ৪:২৫

পুলিশের ঊর্ধ্বতন পদে বড় রদবদল

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ পুলিশে ২০ ঊর্ধ্বতন পদে রদবদল করেছে সরকার। তাদের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদায় পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, বদলি হওয়া ২০ কর্মকর্তার মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৯ জন ও পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

পদায়নকৃত কর্মকর্তাগণের নামের তালিকা দেখতে দেখতে ক্লিক করুন এখানে-