• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় যাচ্ছেন খালেদা জিয়া

প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ ১১:৩৪
আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ ১১:৩৪

9666669

হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় যাচ্ছেন খালেদা জিয়া

জনতার আওয়াজ ডেস্ক

১৭ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর লন্ডন ক্লিনিক কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে শুক্রবার তারেক রহমানের বাসায় উঠছেন খালেদা জিয়া। আজ শুক্রবার বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সব কিছু ঠিক থাকলে ম্যাডামের হাসপাতাল থেকে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। গতকালও একজন চিকিৎসক কিছু রিপোর্ট পরীক্ষা করানোর জন্য দিয়েছিলেন, যেগুলো আজ করা হচ্ছে। সেগুলো যদি করানো শেষ হয় তাহলে হয়তো ইভিনিংয়ে (স্থানীয় সময়) ছুটি হওয়ার সম্ভাবনা আছে।

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ, অস্ত্র কেড়ে নিয়ে বেঁধে রাখেআসামি ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ, অস্ত্র কেড়ে নিয়ে বেঁধে রাখে
গত ৭ জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে নিয়ে পরদিন যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। এই হাসপাতালটির লিভার বিশেষজ্ঞ প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com