• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নোয়াখালী জেলা বিএনপি আহবায়ক আলো, সদস্য সচিব হারুন

প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:১৮
আপডেট: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:১৮

নোয়াখালী জেলা বিএনপি আহবায়ক আলো, সদস্য সচিব হারুন

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাহবুব আলমগীর আলো কে আহবায়ক ও হারুনুর রশিদ আজাদ কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, সদস্য গোলাম হায়দার বিএসসি ও সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান।