• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ভুড়িভোজের জন্য ধানমন্ডির ৩২ নম্বরে আনা হয়েছে গরু

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৫১
আপডেট: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৫১

ভুড়িভোজের জন্য ধানমন্ডির ৩২ নম্বরে আনা হয়েছে গরু

জনতার আওয়াজ ডেস্ক
শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই বাড়িটি ভাঙতে সেখানে একত্রিত হতে থাকেন হাজার হাজার ছাত্র-জনতা। মধ্যরাত থেকে শুরু ভাঙা। বৃহস্পতিবার সকালেও ভাঙতে দেখা গেছে।

এদিন দুপুরের পর একটি পিকআপে করে কয়েকজনকে গরু নিয়ে ওই বাড়িটির সামনে আসতে দেখা যায়। গরুটির গায়ে একটি সাদা কাগজে প্রিন্ট করে লেখা, ‘মাদি কিলার হাসিনা’।

সংবাদকর্মীরা জানতে চাইলে তারা জানান, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি ফ্যাসিবাদের কিবলা। এটিকে বাংলাদেশের ছাত্র-জনতা ধ্বংস করে ফ্যাসিবাদের কবর রচনা করবে। আর সেই আনন্দে ভুড়িভোজের আয়োজন করতে গরুটি আনা হয়েছে। তবে ভুড়িভোজের আয়োজন ঠিক কখন হবে তা স্পষ্ট করে জানাননি তারা।

ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেন। সেখানে তিনি ভুড়িভোজের কথা উল্লেখ করে লেখেন, ‘শুক্রবার সন্ধায় ৩২ নম্বরে ভুড়িভোজ হবে, ইনশাআল্লাহ৷’ পোস্টে ইলিয়াস আরও লেখেন, ‘মেজর ডালিম স্যার দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন।’