• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ফেব্রুয়ারিতেই: আইন উপদেষ্টা

প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১৫
আপডেট: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১৫

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ফেব্রুয়ারিতেই: আইন উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমরা অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা ও রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণ করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আলোচনা শুরু করতে আগ্রহী। যদি তারা রাজি থাকেন, রোজার মধ্যেও আলোচনা চলবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে থেকে আলোচনা শুরু করতে আগ্রহী। যদি তারা রাজি থাকেন, রোজার মধ্যেও আলোচনা চলবে। আর রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান, আমি মনে করি সেটা বলার অধিকার তাদের আছে এবং দ্রুত বলতে কী, সেটা (তারা) স্পেসিফাই করে বলেন নি।

তিনি বলেন, আমি নিশ্চিত করে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আমরা অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কারগুলো অতিজরুরি, সেগুলো করার সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ও ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

সভায় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী অংশগ্রহণ করেন।