জনতার আওয়াজ ডেস্ক
চার দফা দাবি নিয়ে বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছিল মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। এবার নিজেদের দাবি আদায়ে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তারা। এক ঘণ্টার মধ্যে দাবি পূরনের ঘোষণা না আসলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে লং-মার্চের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১টা ১০ মিনিটের দিকে এ ঘোষণা দেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মোজাহিদুল ইসলাম।
তিনি বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে সকাল থেকে রাজপথে আন্দোলন করছি। এর আগে আমাদের আশ্বাস দিয়েও কোনো ভূমিকা নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই আমরা শাহবাগ থেকে এক ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এরমধ্যে যদি দাবি আদায়ের কোনো ঘোষণা না আসে, তাহলে ২টা ১০ মিনিটেই আমরা সচিবালয়ের দিকে লংমার্চ শুরু করবো। সেখানে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেব এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান করবো।

