• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সন্ধ্যায় ঢাকায় ফিরছেন মির্জা ফখরুল-আমীর খসরু

প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২:১৭
আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২:১৭

সন্ধ্যায় ঢাকায় ফিরছেন মির্জা ফখরুল-আমীর খসরু

জনতার আওয়াজ ডেস্ক
‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশগ্রহণ শেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ রোববার সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন এই দুই নেতা।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকা বিমানবন্দর পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, ২ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে তার কন্যা জাইমা রহমান একই অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন।

ছাত্র-জনতার প্রাণ বাজি রাখা অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট স্বৈরশাসকমুক্ত হয় বাংলাদেশ। এরপর থেকে বিএনপিসহ আওয়ামীবিরোধী সব রাজনৈতিক দল বাধাহীনভাবে মাঠে দলীয় কর্মসূচি পালন করতে পারছে। সাংগঠনিক ব্যাপক কর্মতৎপরতা চালাচ্ছে জামায়াতে ইসলামিও।