• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

সমালোচনা নিয়ে তেমন ভাবেন না দীঘি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৫০
আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৫০

সমালোচনা নিয়ে তেমন ভাবেন না দীঘি

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ক্ষুদে অভিনেত্রী হিসেবে তার আগমন ঘটেছিল সিনেমা পাড়ায়। সেই সময় তুমুল প্রশংসা পেলেও বর্তমানে তার ব্যতিক্রম। এখন সমালোচনাই যেন দীঘির নিত্যদিনের সাথী। তবে এইসব সমালোচনা নিয়ে তিনি তেমন ভাবেন না। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কথাই বলেছেন।

দীঘি বলেন, ‘সমালোচনায় কখনও কান দিই না। তবে যদি সামনে পড়ে যায়, তাহলে শোনা উচিত। মাথা ঘামানো উচিত নয়। যখন নতুন ছিলাম, তখন সমালোচনা আমাকে অনেক বেশি হিট করত। এখন কারও সমালোচনা করা ট্রেন্ডি হয়ে গেছে। কাউকে নিয়ে নেতিবাচক কথা বললে মনে করেন, তিনি অনেক বোঝেন। অনেক জানেন। অনেকে আরেকজনকে ছোট করে নিজেকে বড় মনে করেন। তাঁরা শোধরানোর জন্য সমালোচনা করেন না।’

কে ভালো চায় আর কে খারাপ তা এখন কিছুটা হলেও বুঝতে পারেন দীঘি। তিনি বলেন, ‘আমি এটা বুঝতে পারি, কে আমার ভালো কিংবা খারাপ চান। যদি ভুল শোধরানোর কিছু থাকে, তাহলে বাসায় বাবা আছেন, যিনি আমার সবচেয়ে বড় সমালোচক, কখন কোনটা করা উচিত, তিনিই আমাকে বলে দিতে পারবেন। বাদ বাকিগুলো না কানে শুনি, না গায়ে লাগাই।’