• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ফখরুলের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে

প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:০৮
আপডেট: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:০৮

ফখরুলের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মিডিয়া সেল সূত্র জানায়, মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদের এ বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে।