• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নতুন কর্মসূচির ঘোষণা সিএনজি-অটোরিকশা চালকদের

প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:২৯
আপডেট: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:২৯

নতুন কর্মসূচির ঘোষণা সিএনজি-অটোরিকশা চালকদের

জনতার আওয়াজ ডেস্ক

১৩ দফা দাবি বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আব্দুল জাব্বার মিয়া।

তাদের ৫ দফা কর্মসূচির মধ্যে রয়েছে, ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত ও বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ, ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন, ২৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় বিআরটিএ সদর কার্যালয় ঘেরাও, ২৩ মার্চ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব চালকদের ঈদ বোনাসের দাবীতে মানববন্ধন, ১৫ এপ্রিল ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২৪ ঘন্টা সিএনজি অটোরিকশার ধর্মঘট।

ঐক্য পরিষদের ১৩ দফা দাবিগুলো হলো:

১. ঢাকা মহানগরী এলাকায় সিএনজি/পেট্রোল চালিত ফোরস্ট্রোক থ্রি-হুইলার অটোরিক্সার ড্রাইভিং লাইসেন্সধারী চালকদের নামে বরাদ্ধকৃত ৫ হাজারসহ আরও নতুন ১৫ হাজার এবং চট্টগ্রাম মহানগরী এলাকার জন্য বরাদ্দকৃত অতিরিক্ত ৪ হাজারসহ আরও নতুন ১০ হাজার সিএনজি অটোরিক্সার নিবন্ধন দেওয়া, ২০০৭ সালের নীতিমালা অনুযায়ী বর্তমান সিলিং বা সংখ্যাসীমা বৃদ্ধি পূর্বক দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে গেজেট প্রকাশ করা এবং সিএনজি অটোরিক্সা বিলি বন্টনে ২০১৮ সালের বিআরটিএ এবং ঐক্য পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যৌথ বাস্তবায়ন নিশ্চিত করা।

২. ঢাকায় সিএনজি অটোরিক্সার দৈনিক মালিকের জমা ৯ শ’র বদলে কমিয়ে ৮ শ টাকা এবং চট্টগ্রামে ৭শত টাকা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ, ভাড়া মিটারে প্রথম ২ কিলোমিটার ৭৫ টাকা ও পরবর্তী প্রতি কিলোমিটার ২৭ টাকা ও ওয়েটিং চার্জ প্রতি মিনিট ৫ টাকা নির্ধারণ করা এবং বিগত দিনে অতিরিক্ত জমা নেওয়া টাকা চালকদের ফেরত দেওয়া।

৩. ২০০৭ সালের নীতিমালার নির্দেশনা অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামে সিএনজি অটোরিক্সার পার্কিং ব্যবস্থা না করে বেআইনীভাবে নো পার্কিং মামলাসহ ভিডিও মামলা, মিটারের উপরে মামলা না করা এবং হয়রানি মূলক রেকারিং, ড্রাম্পিং বন্ধ করা।

৪. সহজ শর্তে এবং স্বল্প সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্স প্রদান, পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নে পুনরায় হয়রানিমূলক ফিল্ড টেষ্ট পরীক্ষা পদ্ধতি বাতিল করা ও পেশাদার-অপেশাদার সকলের জন্য ডোপটেষ্ট বাধ্যতামূলক করা এবং পেশাদার লাইসেন্সধারীর জন্য ডোপটেষ্ট ফ্রি করা।

৫. ২০১৮ সালের সড়ক পরিবহন আইন থেকে সড়ক দুর্ঘটনার সকল মামলা জামিনযোগ্য করা, স্পর্শকাতর মামলাগুলো নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা, ওয়ারেন্ট ব্যতিত গ্রেপ্তারের ধারা বাতিল করা, সাজার মেয়াদ ও জরিমানার পরিমাণ কমিয়ে আনাসহ শ্রমিক স্বার্থবিরোধী সকল ধারা-উপধারা সংশোধন করা।

৬. ঢাকা মেট্রো এলাকায় বসবাসকারী চালকদের নামে ২০ হাজার গাড়ি বরাদ্দ না দেওয়া পর্যন্ত ‘ঢাকা-থ’ সিএনজি অটোরিক্সা উচ্ছেদ না করা।

৭. সারা দেশের সিএনজি অটোরিক্সা, হালকা বা ধীর গতির যানবাহনগুলো অবাধে চলাচলে দেশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের দুই পাশে বাইলেন/ সার্ভিস রোড এবং ক্রসিংগুলোর স্থানে আন্ডারপাস রোড অথবা ওভারপাস রোড নির্মাণ করা।

৮. প্রাইভেট সিএনজি অটোরিক্সা মালিক সমিতির দায়েরকৃত রিট পিটিশন মামলার বিষয়ে ২০১৯ সালের সিদ্ধান্ত অনুযায়ী বিআরটিএর আইন উপদেষ্টার প্রতিবেদন নিয়ে উক্ত মামলা নিষ্পত্তি করে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রাইভেট সিএনজি অটোরিক্সার বাণিজ্যিক ব্যবহার বন্ধ করা।

৯. ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী শ্রমিক প্রতিনিধিসহ সব অংশিজনের মতামতে নতুন জাতীয় নীতিমালা গ্রহণ করে জারি করা।

১০. ২০২৩ সালের অত্যাবশ্যক পরিষেবা আইন বিল বাতিল কর এবং অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া।

১১. সিএনজি-অটোরিক্সার মালিক নামে মধ্যসত্বভূগী বাদ দিয়ে ‘চালকরাই হবে গাড়ির মালিক’ বাস্তবায়নে চালকদের নামে নতুন রেজিষ্ট্রেশন দেওয়া।

১২. অবৈধভাবে দুর্ঘটনাপ্রবণ কভারভ্যান ও লরিতে বসানো ২০০-৩০০ সিলিন্ডারে এবং খোলা ভ্যানে বসানো ২-৩টা সিলিন্ডডারে গ্যাস দেওয়া বন্ধ করা, ২৪ ঘন্টা সিএনজি পাম্প খোলা রাখা এবং ঢাকা ও চট্টগ্রামের পাম্পে সিএনজি অটোরিক্সার জন্য আলাদা নজেল স্থাপন করে অগ্রাধিকারভিত্তিতে গ্যাস দেওয়া।

১৩. ঢাকা ও চট্টগ্রাম মহনাগরীতে রাইড শেয়ারিংয়ের নামে চলাচলকারী সকল চালকদের জন্য নির্দিষ্ট ইউনিফরম পরিধান বাধ্যতামূলক করা, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের বাণিজ্যিক ব্যবহার বন্ধ করা, এনলিষ্টেট গাড়ী ব্যতিত রাইড শেয়ারিংয়ের নামে অন্য গাড়ী চলতে না দেওয়া এবং এনলিষ্টেট তালিকা ট্রাফিক সার্জেন্টের ওয়েবসাইডে দেওয়া।

ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুহুল আমিন মুন্সির সভাপতিত্বে সাংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন দুলাল, খলিলুর রহমান, আলমগীর কবীর, ফারুক হোসেন (চট্টগ্রাম), আবুল কালাম, জুয়েল মালতিয়া, শাহ আলম, নুর মোরশেদ, খোরশেদ আলম, মোতালেব শরিফ, আলমগীর হোসেন, মমিন পাটোয়ারী প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com