• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তিস্তারপাড় থেকেই জেগে উঠবে বাংলাদেশ: দুদু

প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৫৫
আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৫৫

তিস্তারপাড় থেকেই জেগে উঠবে বাংলাদেশ: দুদু

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই তিস্তার পার এটাই আমার জায়গা, এরাইতো আমাদের মানুষ, আমাদের পরম বন্ধু। এখান থেকে জেগে উঠবে বাংলাদেশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) লালমনিরহাটের তিস্তার চড়ে তিস্তা নদীর রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, জেগে উঠতে হবে। শহীদ জিয়ার বাংলাদেশকে যারা শ্মশান করতে চায়, বেগম জিয়ার বাংলাদেশকে যারা শ্মশান করতে চায়—তাদের বিরুদ্ধে জেগে উঠতে হবে। লড়াই শুরু হয়ে গেছে। তিস্তার ওইপারে ভারতে ৫০ টা বাধ দেয়া হয়েছে যার অধিকাংশই জলবিদ্যুতের। তারা (ভারত) বাধ দিয়ে পানি আটকাবে। আবার বর্ষার সময় পানি দিয়ে ডুবিয়ে মারবে—আমরা তা হতে দিতে পারি না।

তিনি বলেন, আমরা এমন একটা জাতি। যে জাতি কারো কাছে কখনো মাথা নত করে নাই। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের নেতা। অস্ত্র এখনো ধরি নাই। এদেশের মানুষের অধিকারের জন্য দরকার হলে আবার যুদ্ধ হবে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমি দূরে থাকি কিন্তু আমরা ভাই ভাই। যে যত দূরেই থাকুক না কেন। এদেশের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, অধিকার আদায়ের জন্য যে লড়াই করবে সেই তো মানুষ। এই তিস্তার পারে এসে আমার মনে হল—এরাই তো আমাদের মানুষ, আমাদের পরম বন্ধু। এখান থেকে জেগে উঠবে বাংলাদেশ।

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (রংপুর) আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলন প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকিসহ প্রমুখ।