• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

গোলাপগঞ্জে ২১ শে ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রস্ততিমূলক সভা

প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৫৪
আপডেট: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৫৪

গোলাপগঞ্জে ২১ শে ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রস্ততিমূলক সভা

গোলাপগঞ্জ সংবাদদাতা

মহান ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে গোলাপগঞ্জে প্রস্ততিমূলক সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্টিত হয়।

উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, শাহ মোহাম্মদ লোটন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুনায়েদ কবির, যুগান্তর প্রতিনিধি সাংবাদিক হারিছ আলী ও নয়া দিগন্ত প্রতিনিধি সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন।

প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল। সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক ও ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এসময় সভায় বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।