• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় থানায় মিথ্যা মামলা দেয়াচ্ছে জামায়াত

প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৫৬
আপডেট: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৫৬

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় থানায় মিথ্যা মামলা দেয়াচ্ছে জামায়াত

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর খিলগাঁও থানায় বিএনপি নেতাকর্মীদের নামে ৫ হাজার টাকা চাঁদা চাওয়ার অভিযোগে মামলা হয়েছে।

জামায়াতের এক নেতা তার দ্বারা পুনর্বাসিত হওয়া তিলপা পাড়া আওয়ামী লীগ কর্মী ও এক ডিম বিক্রেতা আমিরকে ধরে এনে খিলগাঁও থানায় এই মামলা করিয়েছেন।

এবিষয়ে খিলগাও থানার ওসি দাউদ নিজেকে জামায়াতের লোক দাবি করে আস্ফালন চালাচ্ছে, তাকে কেউ কিছু করতে পারবে না। বিএনপিকে সে দেখে নিবে।

রাজধানীর থানায় থানায় জামায়াতের নেতাকর্মীদের পালা করে থানায় রাখা হচ্ছে এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করানো হচ্ছে বলে অভিযোগ করছেন ভূক্তভোগীরা।

পল্টনের ওসি নাসের সরাসরি জামায়াত নেতাদের হুকুমে মামলা করা হচ্ছে বলে স্বীকার করেছেন বলেও অভিযোগ উঠেছে।

কলাবাগানের ওসিও জামায়াত নেতাদের কথা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্ম ীরা।

খিলগাঁও থানা ও তেজগাঁও থানার ওসিদের বিরুদ্ধেও এমন অভিযোগ রয়েছে।

চৌহান নামে জামায়াত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তাও এসব ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে।

পুলিশ কর্মকর্তাি চৌহানের ঘনিষ্ট হিসেবে খ্যাত পল্টন থানা ১৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক রাজু ইতোমধ্যেই ইসলামী ফাউন্ডেশন, বায়তুল মোকাররম ও জিপিওর পার্কিং ও ফুটপাতের দখল নিয়ে চাদাবাজি করছে এবং তাদের প্রশ্রয় দিচ্ছেন পল্টন থানার ওসি। ভূক্তভোগীরা থানায় জিডি করা সত্ত্বেও ওসি নাসের কোনো ভূমিকা রাখছেন না বলে অভিযোগ উঠেছে।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এক কর্মকর্তা জানান, প্রতিদিন জামায়াতের নেতারা এসে খোঁজ নিয়ে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে কতটি মামলা করা হচ্ছে।

এছাড়া মিরপুর থানায়ও একই রকম ঘটনা ঘটেছে। কাজীপাড়ায় ৫ আগস্টের পর জামায়াতের দখল করা এক ভবনে ঠিকাদারি কাজের জন্য গেলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসরদের দিয়ে জামায়াত নেতা মামলা করান এবং তাতে মিরপুর থানার ওসি সহায়তা করেন।

৫ আগস্ট কলাবাগান থানায় ছাত্রহত্যার মামলায় গ্রেফতার পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমিন শিকদারকে কেন্দ্র করে কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জান তার পরিবার এর কাছ থেকে ২৫ লাখ টাকা ঘুষ নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির কয়েকজন নেতাকর্মী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com