• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির বর্ধিত সভার স্থান চূড়ান্ত

প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৪৩
আপডেট: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৪৩

বিএনপির বর্ধিত সভার স্থান চূড়ান্ত

জনতার আওয়াজ ডেস্ক

জাতীয় সংসদ ভবনের এলডিহলসহ মাঠ প্রাঙ্গণে দলের বর্ধিত সভা স্থান চূড়ান্ত করেছে বিএনপি। মঙ্গলবার থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠি বর্ধিত সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে বলে কেন্দ্রীয় বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে যে, আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় রাজধানীর পার্লামেন্ট মেম্বারস ক্লাবের আওতাধীন এলডি হলসহ মাঠে সকাল ১০টায় থেকে দিনব্যাপী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে নেতৃবৃন্দকে কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে।

আমন্ত্রিত অতিথি যারা বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন তাদেরকে নাম ও পদবীসহ এক কপি স্ট্যাম্প সাইজ ছবি আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি।

বিএনপির বর্ধিত সভায় স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জাতীয় নির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যরা, মহানগর ও জেলার সকল থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা থাকবেন। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য যারা দলীয় চূড়ানাত মনোনয়ন পেয়েছিলেন এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন তারাও বর্ধিত সভায় উপস্থিত থাকবেন।
সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভাটি হয়েছিল রাজধানীর ‘লো মেরিডিয়ান’ হোটেলের মিলনায়তনে।