• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

গোলাপগঞ্জে প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে পিঠা উৎসব

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৩৬

গোলাপগঞ্জে প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে পিঠা উৎসব

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে লিটল স্টার স্কুলে ফর স্পেশাল চাইল্ড স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কমপ্লেক্সে ভেতরে অবস্থিত এই পিঠা পিঠা উৎসবটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা প্রণব সিংহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার, প্রতিবন্ধী স্কুলের প্রঊান শিক্ষক শামীম আহমদ, কোয়ালিটি স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন আহমেদ।

স্কুলের মাঠে এই পিঠা উৎসবে হরেকরকমের পিঠা নিয়ে স্টল বসানো হয়। এসময় স্কুলের শিক্সার্থী, অভিবাবক, শিক্ষক, সাংবাদিক, সরকারী কর্মকর্তাদের মিলনমেলা ঘটে।