জবি প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে ২১শে ফেব্রুয়ারি আলোকচিত্র প্রদর্শনী ও অমর একুশে কুইজ প্রতিযোগিতা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অহংকার ভাষা শহীদ রফিকসহ ভাষা সৈনিকদের স্মরণে ও ইতিহাস চর্চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এগিয়ে দুপাশে আলোকচিত্র প্রদর্শনী এবং মাতৃভাষা চর্চায় সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অমর একুশে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বিজ্ঞপ্তিতে অমর একুশে কুইজ প্রতিযোগিতায় জবি ছাত্রদল শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

