• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সন্ত্রাসীদের ‘লাল কার্ড’ দেখালেন কুয়েট শিক্ষার্থীরা

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:২৩
আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:২৩

সন্ত্রাসীদের ‘লাল কার্ড’ দেখালেন কুয়েট শিক্ষার্থীরা

খুলনা প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রশাসনসহ রাজনীতি ও সন্ত্রাসীদের লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা কুয়েটের দুর্বার বাংলা প্রাঙ্গণে ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করেছেন। এ সময় কুয়েটের বিভিন্ন সাইনবোর্ড, দেয়ালসহ অন্যান্য স্থানে লাল রং দিয়ে ‘রক্তাক্ত কুয়েট’সহ বিভিন্ন লেখা লিখে গ্রাফিতি অঙ্কন করেছেন।

এসময় বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বিক্ষোভে ‘শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না, আমার ভাইকে মারল কেন, প্রশাসন জবাব চাই, সন্ত্রাসীদের ঠিকানা, এই কুয়েটে হবে না, কুয়েটে যখন রক্ত ঝরে,আবরার তোমায় মনে পড়ে ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। এছাড়াও কুয়েটের দুর্বার বাংলায় স্থাপিত ভাস্কর্যের চোখে কালো কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ এবং বন্ধ করতে হবে। কুয়েট সাধারণ শিক্ষার্থীদের এবং এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। তারা বলেন, আমাদের সকল দাবি মেনে নিতে হবে। ভিসি ও প্রো ভিসিকে বর্জন করেছি আমরা। আমরা নতুন ভিসি এবং প্রো-ভিসি চাই।

এখানে কেউ রাজনীতি করতে চাইলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানান শিক্ষার্থীরা।