• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশে ফিরলেন লুৎফুজ্জামান বাবর

প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১৩
আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১৩

দেশে ফিরলেন লুৎফুজ্জামান বাবর

জনতার আওয়াজ ডেস্ক

পবিত্র ওমরাহ পালন ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

বিএনপি মিডিয়া সেলের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন লুৎফুজ্জামান বাবর।

উল্লেখ্য, সেসময় দুবাইতে যাত্রা বিরতির সময় অসুস্থ হয়ে পড়লে সেখানের হাসপাতালে চিকিৎসা নেন। এরপর সৌদি আরব যান। প্রায় তিন সপ্তাহ বিদেশ সফর শেষে তিনি আজ দেশে ফিরলেন।