• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ জেলা বিএনপি শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:২২
আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:২২

ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ জেলা বিএনপি শ্রদ্ধা নিবেদন

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
শুক্রবার (২১ ফেব্রæয়ারি) সকাল সাড়ে নয়টার চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে সকাল থেকেই জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খÐ খÐ মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে।
পরে শহরে বিশাল প্রভাত ফেরী বের করা হয়। প্রভাত ফেরীর রযালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মোস্তাফিজুর রহমান ভ‚ঁইয়া দিপু, যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহŸায়ক শরীফ আহমেদ টুটুলসহ জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।