• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অমর একুশে ও ভাষা দিবস উদযাপন করলো সুরভি

প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:১৪
আপডেট: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:১৪

অমর একুশে ও ভাষা দিবস উদযাপন করলো সুরভি

জনতার আওয়াজ ডেস্ক
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করেছে সুরভি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুরভির প্রতিষ্ঠাতা সভানেত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু।

বিশেষ অতিথি ছিলেন সুরভির নির্বাহী পরিচালক মো. আবু তাহের। তিনি শিক্ষার্থীদের নিয়ে শহিদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান। শহিদদের রুহের মাগফেরাত কামনা করেন।

সবশেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।