জবি প্রতিনিধি
শনিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষায় ৮৬০টি আসনের বিপরীতে মোট ৪৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ‘এ’ ইউনিটের ১ম শিফটের ভর্তি পরীক্ষায় শুরু হয় সকাল ১০ টায় এবং শেষে হবে ৫ টায়। ১ম শিফট চলাকালীন দেখা যায় সন্তানদের হলে দিয়ে অভিভাবকরা অবস্থান করছে জবির ক্যাম্পাসের চারদিকে। তাদের চেহারায় দেখা যায় উদ্বেগ উৎকণ্ঠা ভাব।
রাজশাহী থেকে আসা একজন অভিভাবক ব্রেকিং নিউজকে বলেন, আমরা অনেক আশা আকাঙ্খা নিয়ে এসেছি। আমার ছেলে ভর্তি পরীক্ষার সময় অনেক পরিশ্রম করেছে, এখন ছেলে ভিতরে পরীক্ষা দিচ্ছে, আল্লাহ যেন তার আশা পূরণ করে।
চাঁদপুর থেকে আসা আরেকজন অভিভাবক বলেন, আমার মেয়ের অনেক স্বপ্ন সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে, আমরা আমাদের জায়গা থেকে যথাসাধ্য সহায়তা করেছি, সেও যথাসাধ্য চেষ্টা করেছে।
উল্লেখ্য, আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তিন পর্বে শেষ হচ্ছে। সকাল ১০ টা থেকে ১ টায় ১ম শিফট, ১ টা থেকে ২ টায় ২য় শিফট এবং ৪ টা থেকে ৫ টায় ৩য় শিফট। এছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে জবির ভর্তি পরীক্ষা শেষ হবে।

