• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কবিরহাটে জেএসডির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:২৭
আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:২৭

9685523

কবিরহাটে জেএসডির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণ থেকে থেকে শুরু হয়ে মিছিলটি কবিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে কবিরহাট জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেএসডির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কবির মানিক, নোয়াখালী জেলা জেএসডির সাধারণ সম্পাদক নুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাক মো.আলা উদ্দিন প্রমূখ।

সমাবেশে নোয়াখালী-৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনে জেএসডির প্রার্থী কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী আওয়ামী লীগের শাসনামলের গুম,খুন ও দুর্নীতির কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে। দেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করেছে। শেখ হাসিনা এ দেশকে পরাধীন করেছে। দেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়েছে। ছাত্ররা দেশকে পরাধীনতা থেকে রক্ষা করেছে। আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এ সংস্কার আমাদের আদর্শ। নির্বাচন কখন হবে জানিনা। তবে যখনই হোক, সংস্কার ছাড়া কোন নির্বাচন হবেনা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com