• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অপ্রয়োজনে বল প্রয়োগ না করার নির্দেশ সেনাপ্রধানের

প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৪৬
আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৪৬

অপ্রয়োজনে বল প্রয়োগ না করার নির্দেশ সেনাপ্রধানের

সাভার (ঢাকা) প্রতিনিধি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান যৌথ অভিযানে সেনা সদস্যদের পেশাদার আচরণ করা এবং অপ্রয়োজনে বল প্রয়োগ না করার নির্দেশ দিয়েছেন সেনাবাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেনারেল ওয়াকার উজ জামান।

সেনা প্রধান বলেন, দেশ ও জাতীর স্বার্থে সেনাবাহিনী এখন মাঠে কাজ করছে। এসময় ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর এই প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।