• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

নাজমুল হোসেন চৌধুরীর মাতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫৬
আপডেট: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫৬

নাজমুল হোসেন চৌধুরীর মাতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্য বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুল হোসেন চৌধুরীর মমতাময়ী মাতার মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।

আজ এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, ‘’ নাজমুল হোসেন চৌধুরীর মাতার মৃত্যুতে মরহুমার পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । মরহুমা তাঁর নিজ এলাকার মানুষের কাছে একজন ধার্মিক, মহিয়সী ও রত্নগর্ভা নারী হিসাবে অত্যন্ত সুপরিচিত ছিলেন এবং মেধা ও শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি সমাজ সেবার অংশ হিসেবে দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও ছিলেন উদারহস্ত যা এলাকাবাসী চিরকাল স্মরণ রাখবে ।‘’

শোকবার্তায় নেতৃদয়, মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।

নাজমুল হোসেন চৌধুরীর মাতার মৃত্যুতে মাহিদুর রহমানের গভীর শোক

যুক্তরাজ্য বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুল হোসেন চৌধুরীর মমতাময়ী মাতার মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।

আজ এক শোকবার্তায় মাহিদুর রহমান বলেন, ‘’নাজমুল হোসেন চৌধুরীর মাতার মৃত্যুতে মরহুমার পরিবারের মতো দেশ ও প্রবাসে বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তাঁর পরিবার পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরকে শোক সইবার ক্ষমতা দান করেন। মরহুমা তাঁর নিজ এলাকার মানুষের কাছে একজন ধার্মিক, মহিয়সী ও পরহেজগার পরোপকারী নারী হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন এবং মেধা ও শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি সমাজ সেবার অংশ হিসেবে দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও ছিলেন উদারহস্ত যা এলাকাবাসী চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে ।‘’

শোকবার্তায় মাহিদুর রহমান, মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।