• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জাতীয় প্রেসক্লাবে দিনব্যাপি ইউনেস্কো বই প্রদর্শনী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৪১
আপডেট: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৪১

জাতীয় প্রেসক্লাবে দিনব্যাপি ইউনেস্কো বই প্রদর্শনী

জনতার আওয়াজ ডেস্ক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয়েছে সারাদিনব্যাপি ‘ইউনেস্কো বই প্রদর্শনী-২০২৫’।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই প্রদর্শনী আয়োজন করে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত রয়েছে সকলের জন্য।

জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের অফিস সেক্রেটারি জাবেদ চৌধুরী জানান, প্রদর্শনীতে ইউনেস্কোর প্রকাশিত সারা বিশ্বের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ভিত্তিক ও তথ্য ও গবেষণামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংক্রান্ত বই ও জার্নাল এবং ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত হাজার খানেক প্রকাশনাসমূহ স্থান পেয়েছে।

তিনি আরও বলেন, ইতিহাস-ঐতিহ্য রক্ষায় ইউনেস্কো সংস্থাটি দীর্ঘদিন ধরে সারা বিশ্বে কাজ করে আসছে। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সাথে ইউনেস্কোর সম্পর্ক আরো ভালো হবে। ইউনেস্কো ক্লাবের উদ্যোগে ৯ম বারের মত এ ধরণের প্রদর্শনীর আয়োজন এটা।

প্রদর্শনীর উদ্ধোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। উদ্ধোধনী অনুষ্ঠানে ইউনেস্কো ক্লাবের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এসময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।