• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাজনীতিবিদদের মধ্যে সংস্কার আসতে হবে: ইলিয়াস কাঞ্চন

প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:১৯
আপডেট: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:১৯

রাজনীতিবিদদের মধ্যে সংস্কার আসতে হবে: ইলিয়াস কাঞ্চন

জনতার আওয়াজ ডেস্ক
‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, রাজনীতিবিদদের মধ্যে সংস্কার আসতে হবে। তাদের মধ্যে বোধোদয় আসলে দেশের মানুষ একটা সুন্দর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতে পারবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে গণশক্তি সভা কর্তৃক আয়োজিত জনদুর্ভোগ ও স্থানীয় সরকার বিভাগ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, গ্রামাঞ্চলের অবস্থা এখন ভালো নয়। সেখানে টাকার বিনিময়ে মামলা দেয়াসহ নানারকম হয়রানিমূলক কর্মকাণ্ড হয়ে চলেছে। আমরা আশা করছি, একটা ইলেকশনের মাধ্যমে এ গ্রামাঞ্চলের এসব সমস্যাগুলোর সমাধান হবে।

তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সে ইলেকশনটা কিভাবে হবে? হওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি কি লক্ষ্য করা যাচ্ছে? সংস্কারপর্ব সমাপ্ত না করে নির্বাচন দেয়া হলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তাতে কিন্তু সেই আগের অবস্থাই তৈরি হবে। এমনকি বিগত সময়ের চাইতেও আরো খারাপ অবস্থা তৈরি হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা যা বলি তা একটু শুনুন। যদি না শোনেন, তাহলে আমাদের আর কথা বলার দরকার নেই। কারন সঠিকভাবে যদি নির্বাচন করতে চান, তাহলে আমাদের কথা শুনতে হবে।

ইলিয়াস কাঞ্চন আরো বলেন, গত ছয় মাসে পুলিশের অনেক রিফর্ম করা সম্ভব ছিল। কিন্তু তা করা হয় নি। আমার শুধু মনে হচ্ছে, সামনে এক বড় দুর্যোগ অপেক্ষা করছে। আমাদের মধ্যে এখন ঐক্য নেই। আর ঐক্য না থাকার ফলাফলটা ভালো কিছু বয়ে আনবে না।

এছাড়া আরও বক্তব্য দেন নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com