• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কোনো ভুল করলে নিজের ভাই মনে করে ধরিয়ে দেবেন শুধরে নেব : হাসনাত

প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫ ৩:১১
আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫ ৩:১১

9606

কোনো ভুল করলে নিজের ভাই মনে করে ধরিয়ে দেবেন শুধরে নেব : হাসনাত

জনতার আওয়াজ ডেস্ক
তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয়েছে শুক্রবার (২৮ ফ্রেবুয়ারি)। পার্টির ১৫১ সদস্যর কমিটি ঘোষণা করা হয়েছে। এরমধ্যে হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল)। পার্টির দায়িত্ব নিয়েই তিনি তার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানেই লিখেছেন, কোনো ভুল করলে নিজের ভাই মনে করে ধরিয়ে দেবেন শুধরে নেব।

শনিবার (১ মার্চ) বেলা ১২ টার দিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে এ কথা জানান।

পোস্টে তিনি বলেন, ‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো।’

হাসনাত আরও বলেন, ‘আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না।

যা হয়েছে, সেটা ছিলো একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ব্যাতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com