• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

লক্ষ্মীপুরে যুবদলের কমিটি ঘোষণা, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫ ৪:২৮
আপডেট: রবিবার, ২ মার্চ, ২০২৫ ৪:২৮

960000012

লক্ষ্মীপুরে যুবদলের কমিটি ঘোষণা, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা নিয়ে দুই পক্ষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দুই কমিটির সদস্যসচিবসহ অনেক নেতা কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা কমিটি বয়কটের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১ মার্চ) বিকেলে কমিটিকে স্বাগত জানিয়ে একাংশ ও রাত আটটার দিকে বিপক্ষে অপর অংশ বিক্ষোভ মিছিল করেছে। এরপর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে দুপক্ষ।

গতকাল শনিবার দুপুরে উপজেলায় এডভোকেট আকবর হোসেন আরমানকে আহ্বায়ক ও সুজন পাটোয়ারীকে সদস্যসচিব করে ৩৫ জনের কমিটি ঘোষণা করা হয়। পৌরসভায় নূরে হেলাল মামুনকে আহবায়ক ও জাকির হোসেনকে সদস্যসচিব করে ৩৫ জনের কমিটি ঘোষণা করা হয়। এদিকে কমিটি প্রত্যাখ্যান করে উপজেলা ও পৌর যুগ্ম আহবায়ক, সদস্যসচিবের নেতৃত্বে একাংশ শনিবার রাতে স্থানীয় বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।

জানা যায়, ১ মার্চ দুপুরে জেলা যুবদলের আহবায়ক, সদস্যসচিব ও যুগ্ম আহবায়কের স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পর স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় চরম ক্ষোভ ও হতাশা। কমিটি বাতিলের দাবিতে মাগরিবের পর করে বিক্ষোভ মিছিল।

রাত সাড়ে ১০টার দিকে উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান ও পৌর যুবদলের সদস্যসচিব জাহিদ মোহাম্মদের নেতৃত্বে কমিটি বয়কট করে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন। এসময় হাবিবুর রহমান বলেন, ‘যাঁরা বিগত দিনে ধানের শীষের নির্বাচন না করে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাঁদের নিয়ে এই কমিটি করা হয়েছে। উপজেলা কমিটির আহ্বায়ক আকবর হোসেন ঠিকাদারি করেন। তিনি গত ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ঠিকাদারি নিয়ে ব্যস্ত ছিলেন। পৌর কমিটির আহ্বায়ক নুর এ হেলাল পৌরসভার চাকরিজীবী। এ ছাড়া কয়েকজন প্রবাসে ছিলেন। এসব ব্যক্তিদের দিয়ে কমিটি ঘোষণার কারণে আমরা বয়কট করেছি। একই সঙ্গে কমিটি বাতিলের দাবি জানিয়েছি।’

রাত সাড়ে ১১টার দিকে উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ও পৌর যুবদলের আহ্বায়ক নুর এ হেলাল পাল্টা সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানিয়ে তাঁরা বলেন, তাঁদের সম্পর্কে মিথ্যাচার করা হচ্ছে। তাঁরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ও দলের জন্য নিবেদিত। বিএনপির একটা অংশ ইন্ধন দিয়ে এটা করিয়েছে, কমিটিতে স্থান পাওয়া বেশির ভাগ নেতাকর্মী আমাদের সাথে আছেন। এবং ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বর্তমান কমিটিতে উপজেলা ও পৌর সদস্যসচিব অভিযোগ করে বলেন, ‘ গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রামে জীবন-বাজি রেখে মাঠে ময়দানে ছিল। তাদেরকে মূল্যায়ন না করে আওয়ামী লীগের সাথে যারা লিয়াজু করে চলছে এবং যাদের বিরুদ্ধে একটি মামলাও নাই তাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

এছাড়া বর্তমান কমিটির আহ্বায়ক আরমান হোসাইন অতীতে আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছেন। পাশাপাশি যারা গত ১৭ বছর আওয়ামী লীগের সাথে ছিলেন। তাদেরকে কমিটিতে রাখা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল করে যোগ্য নেতাদের দিয়ে নতুন কমিটি করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, । পাশাপাশি নতুন কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

এদিকে পৌর যুবদলের নতুন আহ্বায়ক নূরে হেলাল মামুন পাল্টা প্রতিক্রিয়া সাংবাদিকদের বলেন, একটি গোষ্ঠী বর্তমান এই কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে এসব কথাবার্তা বলছেন। গত ১৭ বছর যারা মাঠে ছিলেন, তাদের দিয়ে কমিটি করা হয়েছে। এটি চমৎকার একটি কমিটি হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কমিটিতে স্থান পাওয়ায় ৪০ জনের মতো। আগামীতে এই কমিটির মাধ্যমে যুবদলের নেতাকর্মীরা তাদের অধিকারের জন্য কাজ করবে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com