• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ঈদে আসছে নুসরাত ফারিয়ার’জ্বীন ৩

প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ২:৩৭
আপডেট: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ২:৩৭

ঈদে আসছে নুসরাত ফারিয়ার’জ্বীন ৩

বিনোদন ডেস্ক

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হরর সিনেমা ‘জ্বীন ৩’। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ও অভিনেতা আবদুন নূর সজল অভিনীত সিনেমাটি এবারের রোজার ঈদে মুক্তি পাবে। ২০২৪ সালের ঈদের চলচ্চিত্র ‘জ্বীন ২’ এর তৃতীয় কিস্তি এটি।

এই হরর সিনেমাটি তৈরী হয়েছে সুমন নামের একটি ছেলের গল্প নিয়ে। জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘এবারও বাস্তব গল্প নিয়ে সিনেমা নির্মাণ করেছি। এটার জন্য কোরআন শরীফের জিন নিয়ে যত আয়াত আছে সব পড়েছি। গতবার একটি মেয়েকে (মোনা) নিয়ে সিনেমাটি তৈরি হয়েছিল। এবার একটি ছোট ছেলেকে দেখা যাবে।’

তিনি জানান, সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার দাদিও জিন পালন করতেন। তেমনই এক বাস্তব গল্প থাকছে নতুন সিনেমায়।

পরিচালক কামরুজ্জামান রোমান জানান, এখন সিনেমাটির ডাবিং চলছে। সার্টিফিকেট পেলেই সিনেমাটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তত হয়ে যাবে।