• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নির্ধারিত সময়ে পণ্য খালাস না করলে তিনগুণ জরিমানা দিতে হবে’

প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ২:৪৫
আপডেট: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ২:৪৫

নির্ধারিত সময়ে পণ্য খালাস না করলে তিনগুণ জরিমানা দিতে হবে’

জনতার আওয়াজ ডেস্ক

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্যপণ্য আমদানি করা হয়েছে। সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে কোনো আমদানিকারক বন্দর থেকে যদি নির্ধারিত সময়ে পণ্য না নেয়, তাহলে তাকে তিনগুণ জরিমানা দিতে হবে।

মঙ্গলবার (৪ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাজারে ভোজ্যতেলের কিছুটা সংকট রয়েছে। তবে শাক সবজির দাম বাড়েনি।

এর আগে, আজ সকালে সচিবালয়ে গত ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এম ভি আল-বাখেরা সারবাহী নৌযান দুর্ঘটনায় নিহত ৬ শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করা হয়।

এ সময় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ ও আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে ৩ লাখ টাকার চেক তুলে দেন।