• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যাকাত দিতে হবে: জামায়াত আমির

প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ৯:১৪
আপডেট: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ৯:১৪

মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যাকাত দিতে হবে: জামায়াত আমির

জনতার আওয়াজ ডেস্ক
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শাড়ি, লুঙ্গি বা খাদ্যদ্রব্য নয় বরং এমনভাবে যাকাত দেওয়া উচিত যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর শ্যামলীতে চিকিৎসকদের আয়োজিত এক ইফতার মাহফিল তিনি এ কথা বলেন।

ড. শফিকুর রহমান বলেন, যাকাতের সুষ্ঠু বণ্টন হলে সমাজে অর্থনৈতিক ভারসাম্য আসবে। যারা মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যাকাত দিতে চায় তাদের সহযোগিতা করবে জামায়াত।

তিনি আরও বলেন, নেতাকে ক্ষমতায় নেয়ার জন্য নয়, দেশে আল্লাহর আইন বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। মানুষের অধিকার নিশ্চিত করতে দ্বীন কায়েমের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।