• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে রিজভী

প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ২:৪৬
আপডেট: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ২:৪৬

মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে দেখতে গিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুর ১২ টায় তিনি ইউনাইটেড হাসপাতালে গিয়ে মহাসচিবের সাথে দেখা করেন এবং স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

এ সময় তার সাথে ছিলেন দলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম প্রমুখ।

গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে প্রচুর ধুলাবালিতে অসুস্থতা অনুভব করেন বিএনপির মহাসচিব। তারপর পরবর্তী দুইদিন শরীর খারাপ লাগায় রবিবার চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি।