• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

লক্ষ্মীপুরে যুবদলের কমিটি ঘোষণা নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ১:১২
আপডেট: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ১:১২

9685974

লক্ষ্মীপুরে যুবদলের কমিটি ঘোষণা নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল

জনতার আওয়াজ ডেস্ক
লক্ষ্মীপুরে যুবদলের কমিটি ঘোষণা নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল হয়েছে। সোমবার (০৩ মার্চ) বিকালে সদর উপজেলা (পশ্চিম) যুবদলের উদ্যোগে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি দালাল বাজার খোয়া সাগর দিঘীর পাড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দালাল বাজারের গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন সদর উপজেলা (পশ্চিম) যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক আবদুর মালেক, যুগ্ম আহ্বায়ক মো. আবদুর রহমান।

এর আগে রোববার (০৩ মার্চ) বিকেলে একই এলাকায় যুবদলের পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল করে। জেলা যুবদলের সদস্য এম এ মোমিনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল থেকে নতুন কমিটিকে প্রত্যাখ্যান করা হয়। এ সময় তারা দলীয় ত্যাগী নেতা-কর্মীদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে এদিন আনন্দ মিছিল শেষে লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক আবদুল মালেক বলেন, ‘যুবদল তথা বিএনপিকে বিতর্কিত করার উদ্দেশ্যে নয়, মনের কষ্ট থেকে পদ বঞ্চিতরা বিক্ষোভ করেছেন।’

তিনি বলেন, ‘যারা পদ বঞ্চিত হয়েছেন বা কাঙ্ক্ষিত পদ পাননি। তারাই বিক্ষোভ মিছিল করছেন। প্রতিবাদ জানাচ্ছেন। বিভিন্ন উশৃঙ্খল মন্তব্য করে নব গঠিত কমিটি বাতিলের দাবিও করছেন। পদবঞ্চিত হওয়ায় তারা ক্ষুব্ধ হয়েছেন। দুঃখ পেয়েছেন।’

এ সময় তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন কমিটি না হওয়ায় অনেকেই শীর্ষ পদের যোগ্যতা রাখে। কিন্তু সবাইকে এক কমিটির সভাপতি ও সদস্য সচিব করা সম্ভব নয়। জেলা নেতারা আমাকে আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন। আমি দলীয় গঠনতন্ত্র অনুসরণ করে সেই দায়িত্ব পালন করব। যারা বিক্ষোভ কিংবা প্রতিবাদ জানাচ্ছেন তাদের সঙ্গে বৈঠক করব। আগামী দিনে উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলোতে তাদেরকে মূল্যায়িত করা হবে। তারাও দলের জন্য নিবেদিত। বিগত দিনে আমরা একত্রে স্বৈরাচার শেখ হাসিনার পতনে আন্দোলন করেছি।’

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম যুবদলের নবগঠিত কমিটির যুগ্ন আহ্বায়ক আবদুর রহমান, সদস্য বেল্লাল হোসেন, তাজ উদ্দিন কিরন, মাহফুজ পাটোয়ারী, আরিফ খান জয়, শিপন পাটোয়ারী, আল আমিন পাটোয়ারী, ইকবাল হোসেন, আবদুল হান্নানসহ যুবদলের বিপুল সংখ্যাক নেতাকর্মী।

এ ছাড়া উপস্থিত ছিলেন কমিটির সদস্য বেলাল হোসেন গাজী, মীর ইয়ার আলী, তাজ উদ্দিন কিরন, মাহফুজ পাটোয়ারী, আরিফ খান জয়, শিপন পাটোয়ারী, আল আমিন পাটোয়ারী, ইকবাল হোসেন, আবদুল হান্নান প্রমুখ।

উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদলসহ জেলার ১১টি ইউনিটের কমিটি গঠন করা হয়। প্রত্যেক কমিটি সদস্য সংখ্যা ৩৫ জন। শনিবার (০১ মার্চ) দুপুরে কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেসবুক পেইজে কমিটির সংবাদ বিজ্ঞপ্তিগুলো প্রচার করা হয়।

সদর উপজেলা (পশ্চিম) যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও সদস্য সচিব করা হয় জাকির হোসেনকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com