জনতার আওয়াজ ডেস্ক
গণ আন্দোলনের মুখে গেল বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পতিত এই দলটির সভানেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা সেসময় বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন। তখন থেকেই দলটির বাকি নেতাকর্মীরাও দেশে-বিদেশে গোপনে আশ্রয় নেন।
এদিকে সাবেক সড়ক ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখনো বাংলাদেশে আছেন বলে জানিয়েছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।
সোমবার (৩ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে এই অবস্থানের কথা জানান তিনি।
পোস্টে তিনি লিখেছেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন৷ তিনি দেশ ছেড়েছেন কিংবা মা’রা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে৷ তবে তিনি কোথায় আছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি এই সাংবাদিক।
আওয়ামী লীগের পতনের পর হাসিনার পরই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে যার নাম, তিনি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাদেরের পালিয়ে যাওয়া নিয়ে নানা সময় নানা তথ্য জানা যায়। কখনো সিলেটে অবস্থান কিংবা হংকং বা ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়ার খবর শুনা গেলেও কার্যত এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাহিরে রয়েছেন ওবায়দুল কাদের।
সর্বশেষ নাগরিক টিভির নাজমুস সাকিবের উপস্থাপনায় জানানো হয়, নবাগত নায়িকা মেঘলার মৃত্যু রহস্য নিয়ে ওবায়দুল কাদেরের লালসার শিকার হয়েছিলেন প্রয়াত এই নায়িকা।
যেখানে আরও জানানো হয়, ওবায়দুল কাদেরের কল লিস্ট ট্র্যাকিং এ জানা গেছে ৫ আগস্ট সর্বশেষ ওবায়দুল কাদেরের ব্যাবহৃত ফোন নাম্বারটির লোকেশন দেখায় মোহাম্মদপুরে। তারপর থেকেই বন্ধ হয়ে যায় কাদেরের ফোন।

