• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

দেশি-বিদেশী শক্তির সমন্বয়নে ষড়যন্ত্র হচ্ছে: ইলিয়াসপত্নী লুনা

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ৮:৩১
আপডেট: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ৮:৩১

দেশি-বিদেশী শক্তির সমন্বয়নে ষড়যন্ত্র হচ্ছে: ইলিয়াসপত্নী লুনা

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশি-বিদেশী শক্তির সমন্বয়নে ষড়যন্ত্র হচ্ছে জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার। এজন্য আমাদেরকে স্বজাগ থাকতে হবে। একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনেকেই এখন জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন দেয়ার দাবি করছেন।

তিনি আরোও বলেন, আপনারা দেশের পরিস্থিতি দেখছেন। পুলিশ প্রশাসন কাজ করছে না, সিভিল প্রশাসন সঠিক ভাবে করছে না। সব জায়গায় একটা স্থবিরতা। কারণ অর্ন্তবর্তি সরকারের পক্ষে তৃণমূল পর্যায়ের প্রশাসনকে সম্পূর্নভাবে গড়ে তোলা সম্ভব না। সেটা শুধুমাত্র পারবে একমাত্র নির্বাচিত সরকারই। তাই এখন আমাদের প্রধান দাবি হচ্ছে দ্রুত একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করা। অনেকেই বিভিন্নভাবে প্রচার করছেন, মসজিদে গিয়ে কথা বলছেন, অনেকে বেহেশতের টিকেটও বিক্রি করছেন। দলের মতবাদ বা উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে। এরকম প্রচার থেকে সবাই সতর্ক থাকতে হবে। আমরা দেখছি কোন কোন দল আন্ডারগ্রাউন্ড রাজনীতি করেছে। নিজেদের পরিচয় গোপন করে এত বছর রাজনীতি করেছে। এখন আবার তারা অনেক কথা বলছে। তরুণ প্রজন্মের আশা আকাঙ্কার প্রতিপ্রলন হিসেবে আমরা সকল মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে সাম্যের ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছি।

বুধবার (৫ মার্চ) বিকেল ৩টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রামাদ্বান ফুড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। অনুষ্ঠানে উপজেলার ২ শতাধিক পরিবারের মাঝে প্রায় ৮ লক্ষ টাকার রামাদ্বান ফুড বিতরণ করা হয়।

বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকের বিডি টিম ম্যানেজমেন্টের সভাপতি আব্দুল মান্নান রিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব হোসাইন আহমদ প্রভেল এবং যুগ্ম সদস্য সচিব ফখরুল রেজার যৌথ অনুষ্ঠিত পরিচালনায় রামাদ্বান ফুড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সহ সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক জামাল আহমদ, আসাদুজ্জামান নুর আসাদ, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য হাসান হাফিজুর রহমান।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র সভাপতি আহমদ আল জাকি এবং শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠক আব্দুস সামাদ ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বিডি টিমের সদস্য তানিমুল ইসলাম তানিম। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com