• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ২:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ২:৩৩

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাসায় ফেরেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। আজ কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে থাকার কথা রয়েছে ফখরুলের।

উল্লেখ্য, এর আগে গত রোববার হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।